1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি ওয়ার্ড আওয়ামী লীগের সাঃ সম্পাদক কে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে শোকজ বিএনপি নেতা
শিরোনাম
জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি

নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার

  • প্রকাশ কাল বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়েছে

জয়দেব আচার্য্য

কিশোরগঞ্জের নিকলীতে বিস্ফোরক মামলায় জামাল উদ্দিন (৫৬) নামে কৃষক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার জামাল উদ্দিন উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল খলিলের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নোয়াপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়। বউবাজার থেকে আছানপুর বাজার মোড় পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসীরা মিছিলকারীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ১২ আগস্ট নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জামাল উদ্দিনের নাম রয়েছে। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ রয়েছে, জামাল উদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাববলয় কাজে লাগিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ এবং সংগঠনটির কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগও রয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, জামাল উদ্দিন নিষিদ্ধ সংগঠন কৃষক লীগের নেতা। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, তার বিরুদ্ধে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ রয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং  আদালতে সোর্পদ করি।। 

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST