1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি ওয়ার্ড আওয়ামী লীগের সাঃ সম্পাদক কে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে শোকজ বিএনপি নেতা
শিরোনাম
জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে আড়াই শতাধিক শিক্ষার্থী, ইউপি কার্যালয়ে চলছে পাঠদান লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী সাংবাদিককে মিথ্যা জিডি হয়রানি, ইউএনও মোশারফের শাস্তি দাবি : টিপিএসবি’র জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ পেল চাঁপাইনবাবগঞ্জের ‘অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি’ নিকলীতে বিস্ফোরক মামলায় কৃষক লীগ নেতা গ্রেফতার জমি কেনার পরও মালিকানা নিয়ে বিরোধ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা সম্ভব – ওসি পারভেজ আলী লাল-সবুজের পতাকার এক জীবন্ত মহাকাব্য; বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল আওয়াল হোসেনপুরে টিসিবি ডিলার নিয়োগের অনিয়মের অভিযোগ: পুনঃতদন্তের দাবি

লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ড ১ শ্রমিক নিহত

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া

লিবিয়ার একটি গ্যাস কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১১ নভেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল অয়েল করপোরেশন (এনওসি) এ তথ্য জানিয়েছে।
এনওসির বিবৃতি অনুযায়ী, দেশটির মারসা আল-ব্রেগা এলাকায় সিরতে অয়েল কোম্পানির গ্যাস কমপ্লেক্সে এ দুর্ঘটনা ঘটে। আগুন থেকে বিস্ফোরণের সূত্রপাত হয় বলে জানানো হয়েছে। তবে এ ঘটনায় গ্যাস ও অপরিশোধিত তেলের উৎপাদন ব্যাহত হয়নি।
সিরতে অয়েল কোম্পানি লিবিয়ার রাষ্ট্রায়ত্ত এনওসির একটি সহযোগী প্রতিষ্ঠান।
এনওসির চেয়ারম্যান মাসউদ সোলেমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, স্থাপনার একটি বয়লারে গ্যাস সরবরাহকারী পাইপলাইনে ছিদ্র বা লিকেজ থেকে দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানান, ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত করতে অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে।
দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মাসউদ সোলেমান বলেন, বাজেট বরাদ্দ ও অর্থ ছাড়ে বিলম্বের কারণে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং সংস্কারকাজ পিছিয়ে যায়। এর ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি ভবিষ্যতে আরও বড় বিপর্যয়ের ঝুঁকিও তৈরি হতে পারে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST