জয়দেব আচার্য্য
কিশোরগঞ্জের নিকলীতে বিস্ফোরক মামলায় জামাল উদ্দিন (৫৬) নামে কৃষক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার জামাল উদ্দিন উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল খলিলের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নোয়াপাড়া বউবাজার এলাকায় পৌঁছালে হামলার শিকার হয়। বউবাজার থেকে আছানপুর বাজার মোড় পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসীরা মিছিলকারীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনায় ২০২৪ সালের ১২ আগস্ট নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে জামাল উদ্দিনের নাম রয়েছে। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ রয়েছে, জামাল উদ্দিন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাববলয় কাজে লাগিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ এবং সংগঠনটির কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার অভিযোগও রয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, জামাল উদ্দিন নিষিদ্ধ সংগঠন কৃষক লীগের নেতা। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, তার বিরুদ্ধে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ রয়েছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং আদালতে সোর্পদ করি।।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2026 কালের নতুন সংবাদ. All rights reserved.
imunify-bot-check