1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৩০০ ফিটের ‘মাদকসম্রাট’ হৃদয়ের কাণ্ডে ক্ষুব্ধ দর্শনার্থীরা দক্ষিণ গফরগাঁও উপজেলা লংগাইর ইউনিয়ন বিএনপি সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩ স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত ভাঙা ঘরে গবেষণা, সেন্টুর উদ্ভাবিত ২৫ জাতের ধান চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক দেলোয়ার আবারও শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন কিশোরগঞ্জে বিউবোর এসবিএ মাইনুদ্দিনের দুর্নীতি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা
শিরোনাম

৩০০ ফিটের ‘মাদকসম্রাট’ হৃদয়ের কাণ্ডে ক্ষুব্ধ দর্শনার্থীরা

  • প্রকাশ কাল শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট সংলগ্ন এলাকায় কথিত ‘মাদকসম্রাট’ হিসেবে পরিচিত হৃদয়ের নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ড ও উৎপাতের কারণে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সেখানে ঘুরতে আসা সাধারণ দর্শনার্থীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০০ ফিট রাস্তাটি রাজধানী ও এর আশেপাশের মানুষের কাছে অন্যতম একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র ও দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। প্রতিদিন হাজারো মানুষ এখানে সপরিবারে বা বন্ধুদের সাথে একটু খোলামেলা পরিবেশে সময় কাটাতে আসেন। তবে সম্প্রতি কথিত মাদকসম্রাট হৃদয়ের ও তার চক্রের প্রকাশ্য মাদক ব্যবসা এবং অসামাজিক কর্মকাণ্ডের কারণে এখানকার পরিবেশ দিন দিন বিঘ্নিত হচ্ছে।
সেখানে ঘুরতে আসা একাধিক দর্শনার্থী জানান, ৩০০ ফিটের মতো একটি সুন্দর ও বিনোদনমুখর স্থানে এমন মাদক কারবারিদের অবাধ বিচরণ ও প্রভাব বিস্তারের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ছে। বিশেষ করে পরিবার বা নারীদের নিয়ে আসা দর্শনার্থীরা এক ধরনের অস্বস্তিকর ও ভীতিসঙ্কুল পরিবেশের মুখোমুখি হচ্ছেন। এই মাদক চক্রের কারণে ৩০০ ফিট এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ায় দর্শনার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
ক্ষুব্ধ দর্শনার্থী ও স্থানীয় সচেতন মহল এই ‘মাদকসম্রাট’ হৃদয় এবং তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে এবং ৩০০ ফিট এলাকার সার্বিক নিরাপত্তা ও মাদকযুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST