1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শিরোনাম

লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬৮ জন বাংলাদেশি নাগরিককে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের UZ222 ফ্লাইটযোগে ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ১০:০০ ঘটিকায় ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। প্রত্যাবাসিত অভিবাসীরা ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক অবস্থায় ছিলেন।
উল্লেখ্য, অনিয়মিত উপায়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে বিদেশে যাওয়ার প্রচেষ্টা প্রায়ই অভিবাসীদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। এ ধরনের যাত্রায় অনেকেই প্রাণ হারান, নিখোঁজ হন, মানবপাচারকারীদের হাতে জিম্মি হন অথবা বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক হন। পরবর্তীতে আটক অভিবাসীদের দীর্ঘ সময় ধরে ডিটেনশন সেন্টারে অমানবিক ও দুর্বিষহ পরিবেশে অবস্থান করতে হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস সকলকে দালাল ও মানবপাচারকারীদের মিথ্যা প্রলোভন ও অপপ্রচারে বিভ্রান্ত হয়ে অনিয়মিত পথে বিদেশ গমনের চেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান৷

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST