জয়দেব আচার্য্য নিকলী কিশোরগঞ্জ।।
জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য কে সামনে রেখে নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ আগষ্ট ২০২৬ রোজ বুধবার সকাল এগারো ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি র সভাপতিত্বে, নিকলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেনের সঞ্চালনায় এই উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম তালুকদার হেলিম, নিকলী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সামাদ,নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহ মোঃ ইমান, নিকলী থানা অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা আনসার ভিডিপি অফিসার খাদিজা বেগম,এছাড়া আরো উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বীর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর,বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়া,জেলা বিএনপির সদস্য ডাঃ মোঃ কফিল উদ্দিন, নিকলী মুক্তিযোদ্বা আর্দশ ডিগ্রি সরকারি কলেজের প্রভাষক মোঃ জামরুল ইসলাম, নিকলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আল মামুন,নিকলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আবুল হোসেন,জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,নিকলী গোরাচাঁদ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আবদুল্লাহ আল মহসিন,নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম লিটন,জুলাই যোদ্ধা শিহাব আল হেভিন, জুলাই বায়োজীদ মোস্তাফিজ,জুলাই যোদ্ধা মোজাম্মেল হক, মোঃ পারভেজ আহম্মেদ, আব্দুস সালাম, গৌতম চন্দ্র দাস সহ নিকলী উপজেলার বিভিন্ন জুলাই যোদ্ধাগণ, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত এবং পবিত্র গীতাপাঠ ও জুলাই গণঅভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন নিকলী উপজেলা প্রশাসন,অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন নিকলী উপজেলার শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাফি উদ্দিন, অনুষ্ঠানের জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতিচারণ করেন বক্তারা,জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নিকলী উপজেলার বিভিন্ন মসজিদ মন্দিরে বিশেষ মোনাজাত প্রার্থনার আয়োজন করা হয়।।