1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার নান্দাইলে বীর মুক্তিযোদ্ধা দীপক চন্দ্র রায়ের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন একজনের এনআইডিতে অন্যজনের পাসপোর্ট, তদন্তের দাবি ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শিরোনাম

উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়েছে

সরকার অরুণ যদুঃ কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে ২৩৭ পিস ইয়াবা, নগদ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মোঃ নয়ন মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার দক্ষিণ উমানন্দ আমবাড়ী এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম আমবাড়ী এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক হাতবদলের চেষ্টাকালে নয়ন মিয়াকে ঘিরে ফেলে পুলিশ। পরে তার দেহতল্লাশি চালিয়ে ২৩৭ পিস নিষিদ্ধ ইয়াবা বড়ি এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক চোরাচালান ও পরিবহনে ব্যবহৃত তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা ডিবি পুলিশের ইনচার্জ (ওসি) বজলার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST