ডেস্ক রিপোর্ট
মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের সভাপতি মোঃ সারোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হক সাজ্জাত।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশন সব সময় মানবসেবা ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান ।