1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ভিপি সোহেল হোসেনপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধনএম,পি মাজহারুল ইসলাম, সবুজ বাংলাদেশ গড়ার শপথ। কিশোরগঞ্জে বিএমবিএফ’র সংবাদ সম্মেলন স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার রাজারহাটে স্টার্টআপ ও বিজ্ঞান মেলায়তরুণদের উদ্ভাবনী ভাবনার ঝলক জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল ব্রাজিল ভক্তদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি সুষম উন্নয়ন, জবাবদিহিতা ও নতুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গীকার: প্রধানমন্ত্রীর
শিরোনাম

হোসেনপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধনএম,পি মাজহারুল ইসলাম, সবুজ বাংলাদেশ গড়ার শপথ।

  • প্রকাশ কাল শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪২ বার পড়েছে

আতাহার আলী মৃধা মাসুদ:

হোসেনপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি: ১৩ জুন ২০২৬, শনিবার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা ও একটি সবুজ-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের হোসেনপুরে বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

আজ শনিবার বিকালে উপজেলা ইকো চত্বর সেন্টারে এ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম মাজহার। প্রধান অতিথি হিসেবে তিনি প্রথম গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন।

উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহিদ, সাবেক পৌর মেয়র ও যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মাহবুবুর রহমান, যুগ্ন আহব্বায়ক আবুল হাসিম সবুজ, যুবদল, কৃষকদল, ছাত্রদল, শ্রমিকদল ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সামাজিক বনায়নের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবেশপ্রেমী নাগরিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে। তাই প্রধানমন্ত্রীর এই বৃক্ষরোপণ কর্মসূচি সময়ের দাবি। হোসেনপুরকে সবুজে ঘেরা উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ অবস্থান থেকে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান তারা।
উদ্বোধন শেষে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা ইকো চত্বরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST