1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ভিপি সোহেল হোসেনপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধনএম,পি মাজহারুল ইসলাম, সবুজ বাংলাদেশ গড়ার শপথ। কিশোরগঞ্জে বিএমবিএফ’র সংবাদ সম্মেলন স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার রাজারহাটে স্টার্টআপ ও বিজ্ঞান মেলায়তরুণদের উদ্ভাবনী ভাবনার ঝলক জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল ব্রাজিল ভক্তদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি সুষম উন্নয়ন, জবাবদিহিতা ও নতুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গীকার: প্রধানমন্ত্রীর
শিরোনাম
ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ভিপি সোহেল হোসেনপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধনএম,পি মাজহারুল ইসলাম, সবুজ বাংলাদেশ গড়ার শপথ। কিশোরগঞ্জে বিএমবিএফ’র সংবাদ সম্মেলন স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার রাজারহাটে স্টার্টআপ ও বিজ্ঞান মেলায়তরুণদের উদ্ভাবনী ভাবনার ঝলক জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে কটিয়াদীতে বিএনপির আনন্দ মিছিল ব্রাজিল ভক্তদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি সুষম উন্নয়ন, জবাবদিহিতা ও নতুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গীকার: প্রধানমন্ত্রীর

কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ

  • প্রকাশ কাল শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৭ বার পড়েছে


মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার হাওড়াঞ্চলে সম্প্রতি টানা বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে এ সহায়তা প্রদান করা হচ্ছে।
শনিবার সকাল ১১টায় কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলার মুমুরদিয়া ও জালালপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জনপ্রতি ৩ হাজার টাকা নগদ অর্থ এবং ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। জানা গেছে, সরকারের পক্ষ থেকে কটিয়াদী উপজেলার ১ হাজার ৬৫৮ জন ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য এ মানবিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝেও এই সহায়তা বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে এবং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান অনস্বীকার্য। প্রাকৃতিক দুর্যোগে যখন কৃষক ক্ষতিগ্রস্ত হন, তখন তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। সরকার কৃষকদের কল্যাণে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে এবং পুনরায় চাষাবাদে উৎসাহিত করতেই এ সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি কৃষকদের যেকোনো সমস্যা দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে লাবনী আক্তার তারানা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়নের মাধ্যমে স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে সহায়তা বিতরণ করা হচ্ছে। কোনো কৃষক যেন বঞ্চিত না হন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির লক্ষ্য হলো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব করা এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরী।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইলিয়াস আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিবসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সহায়তা গ্রহণকারী কৃষকরা জানান, সাম্প্রতিক অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে তাদের আবাদকৃত জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কৃষক বীজতলা ও সবজি ক্ষেতেরও ক্ষতির সম্মুখীন হয়েছেন। এ অবস্থায় সরকারের দেওয়া নগদ অর্থ ও খাদ্য সহায়তা তাদের পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহ এবং নতুন করে কৃষিকাজ শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে নগদ অর্থ ও চাল তুলে দেন। পুরো অনুষ্ঠানজুড়ে কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা সরকারের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও কৃষিখাতে এমন সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST