1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

এডিস মশা নিধনে ঐক্যবদ্ধ হোসেনপুর

  • প্রকাশ কাল শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২০ বার পড়েছে

আতাহার আলী মৃধা মাসুদ, হোসেনপুর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​“আমার হোসেনপুর, আমার দায়িত্ব! বাড়ির চারপাশ পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত হোসেনপুর গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি চলাকালীন মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গুর লক্ষণ, ভয়াবহতা ও প্রতিরোধের উপায় তুলে ধরা হয়।
​র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, মেডিকেল অফিসার ডা. ইয়াসিন হাসিব খান এবং হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র। বাড়ির আঙিনা, ফুলের টব, টায়ার বা ডাবের খোসায় যেন কোনোভাবেই তিন দিনের বেশি পানি জমে না থাকে। সপ্তাহে অন্তত একদিন ‘চেকলিস্ট ডে’ পালন করে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করার জন্য তারা আহ্বান জানান।
​প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জোর দিয়ে বলেন, কেবল সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাই পারে হোসেনপুরকে সম্পূর্ণ ডেঙ্গুমুক্ত ও নিরাপদ করে তুলতে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST