শেখ উবাইদুল হক সম্রাট,নিকলী ( কিশোরগঞ্জ) প্রতিনিধী:-কিশোরগঞ্জ ৫ সংসদীয় আসনে( (নিকলী -)বাজিতপুর) বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩০ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে বহিস্কার করেছেন কেন্দ্রীয় বিএনপি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী সৈয়দ এহসানুল হুদা,র ধানের শীষ প্রতিকের বিরুদ্ধে ও বিএনপি থেকে সদ্য বহিস্কৃত শেখ মজিবুর রহমান ইকবালের হাঁস প্রতিকের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারনা করায় স্থানীয় এ সকল নেতাদের কেন্দ্রীয় বিএনপি বহিস্কার করেছেন বলে জানাযায়। গত রবিবার ১ লা ফেব্রুয়ারী কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন মহা সচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুইটি উপজেলার ১৩ জন নেতার বহিস্করাদেশ প্রকাশ করা হয়েছে যা মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।এর আগে, গত ২৬ জানুয়ারী দুই উপজেলার ১৭ নেতাকে বহিস্কার করা হয়েছিল।আসন্ন সংসদ নির্বাচনের পুর্ব মুহুর্তে দুই ধাপে ৩০ জন দলীয় নেতাকে বহিস্কার করায়, দুটি উপজেলার স্বতন্ত্র প্রার্থীর পক্ষ নেওয়া শতাধিক দলীয় নেতার মাঝে বহিস্কার আতংক বিরাজ করলেও তারা স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের হাঁস প্রতিক নিয়েই ভোটের মাঠে প্রচার প্রারনা চালিয়ে আসছেন। নির্বাচণের আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে দলীয় নেতাদের বহিস্কারাদেশ আরো দীর্ঘায়িত হতে পারে বলে ধারনা করছেন স্থানীয় বিএনপি নেতারা।
শেখ উবাইদুল হক সম্রাট
নিকলী প্রতিনিধি( কিশোরগঞ্জ)
০১৯২৭৩৭৮৮৪৯