1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

সরিষাবাড়ীতে ধানের শীষের পক্ষে ভাটারা ইউনিয়ন বিএনপি

  • প্রকাশ কাল সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়েছে

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জামালপুর জেলা বিএনপির সভাপতি মো: ফরিদুল কবির তালুকদার শামীমের পক্ষে রোববার (১ ফেব্রুয়ারি) সরিষাবাড়ীতে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
ভাটারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে পারপাড়া, ফুলবাড়িয়া, উদেরপাড়া, গোপীনাথপুর ও বয়সিং গ্রামসহ বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করা হয়।এ সময় নেতারা ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে ধানের শীষের নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
গণসংযোগে নেতৃত্ব দেন সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি প্রভাষক শেখ জামান জুয়েল, সদস্য শাহজাহান আলী মুন্সী, ভাটারা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মুকুল, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জোসনা আকন্দ, ভাটারা ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন খোকা, দেলোয়ার হোসেন দুলাল, ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ আহমেদ এবং আরও অসংখ্য নেতা-কর্মী ও সমর্থক।
নেতারা জানিয়েছেন, জনগণের প্রত্যাশা ও চাহিদা গুরুত্বসহকারে শোনা হচ্ছে। সেই প্রত্যাশা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ আরও বেগবান করা হবে। পাশাপাশি ভোটারদের নির্বাচনে অংশ নিতে এবং জনমত জানানোর জন্য প্রতিনিয়ত উৎসাহিত করা হচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST