1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

বাজিতপুরে তারুণ্য উৎসব ২০২৫: ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ

  • প্রকাশ কাল সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়েছে

সাব্বির আহমদ মানিক, বাজিতপুর (কিশোরগঞ্জ):
রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিকভাবে শক্তিশালী করতে কিশোরগঞ্জের বাজিতপুরে ‘তারুণ্য উৎসব ২০২৫’ ও প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোর ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ উৎসবমুখর অনুষ্ঠানে বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ১১০০ জন কৃষক-কৃষাণীর হাতে রবি মৌসুমের উন্নতমানের হাইব্রিড বীজ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শফিউল ইসলাম এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আধুনিক ও মানসম্মত হাইব্রিড বীজ ব্যবহার কৃষিতে বিপ্লব ঘটাবে, ফলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হবে। এতে দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে। বক্তারা আরও জানান, তরুণ কৃষকদের উদ্যম ও সঠিক প্রযুক্তির ব্যবহারে গড়ে উঠবে আত্মনির্ভর বাংলাদেশ। কৃষি উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকারের এ প্রণোদনা কর্মসূচিকে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন স্থানীয় কৃষকরা

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST