1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অভিযানে প্রায় ৭৪ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় জিরা, ঔষধ জব্দ

  • প্রকাশ কাল সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়েছে

মহিবুর তালুকদার শিবলু,চুনারুঘাট প্রতিনিধি:-
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় জিরা, কসমেটিকস, এবং ঔষধ আটক করেছে। যার মোট সিজার মূল্য ৭৪ লক্ষ ১ হাজার ৪৫০ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে, সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানী পণ্য বিভিন্ন এলাকায় পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অদ্য ২৩ নভেম্বর ২০২৫ তারিখ সাতছড়ি-তেলিয়াপাড়া মহাসড়কের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। আনুমানিক রাত ০৪১০ ঘটিকায় সন্দেহজনক একটি ট্রাক বিজিবির টহল দলের নিকটবর্তী হলে সংকেত দিয়ে থামানো হয় এবং তল্লাশী করে ভারত হতে অবৈধ পথে আনা বিপুল পরিমান ভারতীয় জিরা আটক করে, যার মূল্য ৩৫ লক্ষ ৫৫ হাজার টাকা।

এছাড়াও গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ অনুরুপভাবে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত হতে আনুমানিক ০৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি- চুনারুঘাট রোডে আনুমানিক ১৫৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে তথ্য অনুযায়ী সন্দেহজনক স্থানে তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস এবং ভারতীয় ঔষধ VULCAN, DUVADILAN, এবং ADRENOR ভারতীয় ইনজেকশন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ৩৮ লক্ষ ৪৬ হাজার ৪৫০ টাকা।

চোরাচালানী পণ্য উদ্ধারের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান বলেন “বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে আসছে। মাদক ও চোরাচালান বিরোধী অভিযানগুলো আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং দেশের অর্থনীতিকেও সুরক্ষিত করছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।”

তিনি আরো বলেন, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST