1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

ভারতজুড়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে

  • প্রকাশ কাল শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়েছে

ভূইয়া মোঃ খায়রুলঃ

ভারতে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের
প্রতিবাদে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এক বিক্ষোভ সমাবেশ করেছে।

গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, ভারতজুড়ে নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। গড়ে তুলতে হবে ইস্পাত কঠিন ঐক্য। বক্তারা হুঁশিয়ারি উচ্চ্চারণ করে আরো বলেন, বাংলাদেশের পতাকার অবমাননা সহ্য করা হবে না। ভারতের মিডিয়ায় নির্লজ্জ মিথ্যাচার বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে সীমান্ত হত্যা। আগরতলায় বাংলাদেশ উপ-দূতাবাসের নিরাপত্তায় ব্যর্থতায় প্রমাণ হচ্ছে, সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি।

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি দেশখ্যাত ছড়াকার আবু সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির উপদেষ্টা আ ম অহিদ আহমদ।

সংগঠনের মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নওরোজ সম্পাদক সামছুল হক দুররানী, সিনিয়র সাংবাদিক গাফফার মাহমুদ, আসাদুজ্জামান আসাদ, আখতার হোসেন মাসুদ, ড. আবু তাহের মানজুর, জেসমিন জুঁই, নাসির উদ্দিন সিদ্দিকী, সামাদ মতিন, মাহমুদ তারেক, আমিনুল ইসলাম, খোরশেদ আলম শিকদার, আনোয়ার হোসেন, রুহুল আমিন চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST