1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রিপেইড মিটারের দীর্ঘ ভোগান্তি, গ্রাহকসেবার দুর্বলতায় ক্ষোভ কিশোরগঞ্জে মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ৬ নেতা হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান ব্রহ্মপুত্রে ঘূর্ণিঝড়ে২৫ নৌকা ডুবি
শিরোনাম
প্রিপেইড মিটারের দীর্ঘ ভোগান্তি, গ্রাহকসেবার দুর্বলতায় ক্ষোভ কিশোরগঞ্জে মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কিশোরগঞ্জের ৬ নেতা হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ভালুকায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার  পাকুন্দিয়ায় পিকআপ ভ্যানের চাপায় এক ব্যক্তির মৃত্যু রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা, চলাচলের জন্য উন্মুক্ত কিশোরগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হকের রোগমুক্তি কামনায় দোয়া ‎শহীদ জিয়ার আদর্শে মানবিক উদ্যোগ: বন্দরের দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ কারপাশা ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অবসান

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, স্বজনদের হাসপাতাল ঘেরাও

  • প্রকাশ কাল রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২৭৯ বার পড়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায় তামিমা আক্তার নামে এক প্রসুতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর ঘটনার পর কয়েক ঘন্টা ওই হাসপাতাল ঘেরাও করে রাখেন রোগীর স্বজন ও স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে এবং তামিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা যায়, শনিবার (২৯ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শান্তিমোড়স্থ মহানন্দা স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি মৃত্যুর অভিযোগ তুলেন স্বজনরা। এসময় হাসপাতাল থেকে পালিয়ে যায় চিকিৎসক ও মালিক কর্তৃপক্ষ।

এর আগে সকালে প্রসব যন্ত্রণা শুরু হলে তামিমা খাতুনকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। পরে বেলা ১১টায় সন্তান প্রসব করেন তামিমা। বর্তমানে সদ্য জন্ম নেয়া শিশুটি ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রসূতি মৃত্যুর বিচারের দাবি স্বজন ও স্থানীয়দের।

নিহত তামিমা খাতুন জেলা শহরের নয়নশুকা এলাকার রুবেল আলীর স্ত্রী। এক বছর আগে বিয়ে হওয়ার পর এটিই তামিমা-রুবেল দম্পতির প্রথম সন্তান। রুবেল আলী পেশায় রাজমিস্ত্রীর কাজ করে

নিহতের ভাবি শামীমা খাতুন বলেন, আমরা টাকা দিয়ে চিকিৎসাসেবা নিতে এসেছি। নিশ্চয় আমরা কসাই খানাতে আসেনি। চিকিৎসায় অবহেলা করায় আমার ভাবি মারা গেছেন। আমরা এই নায্য বিচার চাই।

এবিষয়ে কথা বলতে রাজি নয় অভিযুক্ত চিকিৎসক। গাইনী চিকিৎসক শওকত আক্তার জাহান বৃষ্টি বলেন, এবিষয়ে আমি কোন কথা বলব না। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জহুরুল ইসলাম জানান, রোগীর স্বজনরা অনুমান করে ভুল চিকিৎসার কথা বলছেন। কিন্তু তাদের অভিযোগ সঠিক নয়। হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসকের কোন অবহেলা ছিল না।

সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ বলেন, এমন কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ওই বেসরকারি হাসপাতালের গোলযোগের খবর পেয়ে পুলিশ পাঠানো হয় এবং মৃত ওই প্রসূতির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST