1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

মধুপুরে এমডি-২ জাতের আনারসের চারা বিতরণের শুভ উদ্বোধন

  • প্রকাশ কাল বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৯ বার পড়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে ফিলিপাইন থেকে আমদানিকৃত এমডি-২ সুপার সুইট জাতের আনারসের চারা চাষিদের মাঝে বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ রা জানুয়ারী) সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে ওই চারা বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো.ছরোয়ার আলম খান আবু।
এসময় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল,কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া ইভা সহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষিকর্মকর্তাগন,কৃষক, কৃষাণীরা।
এ সময় ২০২৩-২০২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফিলিপাইন থেকে আমদানিকৃত এমডি -২ সুপার সুইট জাতের চারা আনারস উৎপাদন বৃদ্ধির জন্য ১৫২ জন কৃষকের মাঝে ৩৪২০০০টি চারা বিনামূল্যে বিতরণ করা হয়। প্রতি কৃষক অর্ধ বিঘার জন্য ২২৫০ টি করে চারা পাবেন বলে জানান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল-মামুন রাসেল।
প্রকাশ, মধুপুর গড়াঞ্চলে এমডি-২ সুপার সুইট জাতের আনারসের চাষ ও ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৫ থেকে ১৮ মাসে পরিপক্ব হওয়া
এ আনারসের চারা বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত জমিতে লাগানো যায়।
এ জাতের একটি আনারসের গাছ থেকে ২-৩টি চারা হয়। প্রতিটি দেড় থেকে দুই কেজি ওজনের এই জাতের আনারস সবগুলো একই সাইজের হয়ে থাকে। দেশে প্রচলিত যেসব জাতের আনারস পাওয়া যায় তা থেকে এমডি-২ সুপার সুইট জাতের আনারসে চারগুণ বেশি ভিটামিন সি রয়েছে। ফল পাকার পর দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখা যায়- নষ্ট হয় না।
ফলের চোখ বাইরে বা ভাসা থাকায় এ জাতের আনারসের ভক্ষণযোগ্য বা খাওয়ার যোগ্য অংশের পরিমাণ অনেক বেশি থাকে। রপ্তানিপণ্য হিসেবে এ জাতের আনারস অনেক বেশি লাভজনক।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST