1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

মধুপুরে বেগুন ও শসা গাছের সাথে এ কেমন শত্রুতা!

  • প্রকাশ কাল রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮২ বার পড়েছে

আঃ হামিদ :

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের মির্জাবাড়ী গ্রামে মোঃ হারুন অর রশিদ নামের এক চাষির ৯০ শতাংশের জমিতে চাষ করা বেগুন গাছ ও নেট মাচায় আবাদ করা শসা গাছ ও তিন হাজার বেগুন গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার( ১৬ ডিসেম্বর) দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগী হারুন অর রশিদ। ভুক্তভোগী ওই গ্রামের ইয়াছিনের ছেলে।
রবিবার সকালে শসা ও বেগুন ক্ষেতে গিয়ে তার এমন সর্বনাশে কান্নায় ভেঙ্গে পড়েন হারুনর রশিদ । ফলন্ত শসাগাছ ও বেগুন গাছের চারা কাটা দেখে জমিতেই কৃষক হারুন অর রশিদ কান্নায় ভেঙ্গে পড়েন বলে সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের কাছে এমন তথ্য জানান।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান , চারা রোপন থেকে শুরু করে এ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় তিন লক্ষাধিক টাকা। এখন শসা বিক্রি করার সময় চলছে। কে বা কারা রাতের আধারে শত্রুতা করে ক্ষেতের ফলন্ত শসা গাছ ও বেগুন গাছের চারা কেটে ক্ষতি করেছে তাদের পরিচয় নিশ্চিত না হতে পেরে আহাজারি করেন তিনি। খবর পেয়ে ঘটনা স্হলে যান মধুপুর পৌর সভার মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান, আওযামী লীগের সিনিয়র সহ -সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, জেলা আওয়ামীলীগের সদস্য মীর ফরহাদুল আলম মনি, মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, ইউপি সদস্য জুয়েল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঘটনাস্থল পরিদর্শন কালে তারা বলেন যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে নিরীহ কৃষকের ক্ষতি করেছেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST