1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভিডিও করায় আক্রমণের শিকার রোগীর পিতা এক ব্যাগ রক্ত, এক পৃথিবী মানবতা ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ভিপি সোহেল হোসেনপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধনএম,পি মাজহারুল ইসলাম, সবুজ বাংলাদেশ গড়ার শপথ। কিশোরগঞ্জে বিএমবিএফ’র সংবাদ সম্মেলন স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার রাজারহাটে স্টার্টআপ ও বিজ্ঞান মেলায়তরুণদের উদ্ভাবনী ভাবনার ঝলক
শিরোনাম

অষ্টগ্রামে ঠিকাদারের উদাসীনতায় এক শিশু আহত আতঙ্কে শিক্ষার্থী-পথচারী

  • প্রকাশ কাল শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫০ বার পড়েছে

অষ্টগ্রাম,(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রামের বাঙ্গালপাড়া হাই স্কুল এন্ড কলেজে জনবহুল রাস্তা সংলগ্ন এবং বিদ্যালয়ের একমাত্র প্রবেশ গেটের পাশ দিয়ে কোন প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াই চলছে পাঁচতল ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ। প্রতিদিন শত শত যান ও হাজার হাজার জনতা স্থানীয় বাজার, ইউনিয়ন পরিষদে চলাচল করে এ রাস্তা দিয়ে এবং প্রায় ৮শতাধিক শিক্ষার্থী প্রবেশ-বাহির করছে এর পাশ দিয়ে। যেকোন মুহূর্তে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী-শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ। বিদ্যালয়ের একজন শিক্ষক জানান-গত পরশু আমার সাত বছরের ছেলে ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় উপর থেকে নির্মাণ সামগ্রী পড়ে তার মাথায় ফেটে গুরুতর জখম হয়েছে। জখমস্থানে চারটি সেলাই দেওয়া হয়েছে।ঠিকাদারকে বিষয়টি জানালে তিনি কোনরূপ কর্ণপাত করেনি। ঠিকাদারের উদাসীনতার কারণে এরকম হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। জানা যায়-প্রিয়াঙ্কা-মুশফিক এন্টারপ্রাইজ নামক স্থানীয় এক ঠিকাদারী প্রতিষ্ঠান ৬কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে পাঁচ তল ভিত বিশিষ্ট মাল্টিপারপাস ভবনটির নির্মাণ কাজ করছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচরণ দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান-ঠিকাদারকে বারবার বলার পরেও তিনি কোন প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছেন না।
ঠিকাদার বিশ্বেম্বর দেবনাথের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দায়সারাভাবে জানান-আমরা সাধারণত এভাবেই কাজ করি। দেখি এখন একটা ব্যবস্থা করব।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST