1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মেছগাঁও উন্নয়নমূলক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভিডিও করায় আক্রমণের শিকার রোগীর পিতা এক ব্যাগ রক্ত, এক পৃথিবী মানবতা ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত কটিয়াদীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও চাল বিতরণ হোসেনপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন ভিপি সোহেল হোসেনপুরে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধনএম,পি মাজহারুল ইসলাম, সবুজ বাংলাদেশ গড়ার শপথ। কিশোরগঞ্জে বিএমবিএফ’র সংবাদ সম্মেলন স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার রাজারহাটে স্টার্টআপ ও বিজ্ঞান মেলায়তরুণদের উদ্ভাবনী ভাবনার ঝলক
শিরোনাম

পিয়ন দিয়ে চলছে মাধ্যমিক শিক্ষা অফিস!

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩২০ বার পড়েছে

অষ্টগ্রাম(কিশোরগঞ্জ)প্রতিনিধি

জনবল কাঠামোতে মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মকর্তা-কর্মচারীর ৬টি পদ থাকলেও কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস চলছে মাত্র একজন পিয়ন দিয়ে। জানা যায়- চলতি বছরের জুন মাসে মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহীদের বদলিজনিত কারণে পদটি শূন্য হলে নূরে আলম তার স্থলাভিষিক্ত হন । কিন্তু অসুস্থতার অজুহাতে তিনি যোগদানের পর থেকে অফিস করেননি বলে অভিযোগ রয়েছে। উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান সংরক্ষণ ও উন্নয়ন, একাডেমিক ও প্রশাসনিক তত্ত্বাবধান, পরিদর্শন, শিক্ষক প্রশিক্ষণ, তথ্য হালনাগাদ করণ, বিভিন্ন জরিপ ও প্রযুক্তির ব্যবহারসহ সহশিক্ষাক্রমিক কার্যক্রম তথা বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের আরোপিত দায়িত্ব মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার শামসুন নাহার মাকসুদার সাথে মঠোফোনে যোগাযোগ করা হলে এ প্রতিনিধিকে জানান-দেশের প্রতিটি উপজেলাতেই আমাদের জনবল সংকট রয়েছে। নতুন নিয়োগ না হলে এ সমস্যার সমাধান হবে বলে মনে হয় না। এজন্য হয়তো আগামী জাতীয় নির্বাচনের পর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরে আলম জানান- আমি সড়ক দুর্ঘটনা জনিত কারণে অসুস্থ থাকায় অফিস করতে পারছি না।সুস্থ হয়েই আমি অফিসে যোগদান করব।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST