1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

কিশোরগঞ্জ১ (হোসেনপুর )দলীয় মনোনয়নপত্র জমা দিলেন -হুমায়ুন

  • প্রকাশ কাল সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পড়েছে

মোস্তফা শাওন
কিশোরগঞ্জ প্রতিনিধি

স্মার্ট কিশোরগঞ্জ গড়ে তুলতে কিশোরগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন। আজ সোমবার (২০ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওই মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেছ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম খান মাসুম, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ খান উমান, যুবলীগ নেতা মো.সেলিম, এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগসহ সর্বস্তরের নেতাকর্মীরা।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় দীর্ঘ ১৫ বছর আমার হাত ধরে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরের রাস্তাঘাটসহ সবকিছুরই ব্যাপক উন্নয়ন হয়েছে।
বিশেষ করে স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, মসজিদ, মন্দির, মাদ্রাসা ও এতিমখানাসহ সব ক্ষেত্রেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আমি বিভিন্ন সময় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনাকালে অসহায় ও হতদরিদ্রদের খাদ্যপণ্য, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদের সুরক্ষিত রাখার চেষ্টা করেছি, বলে জানান তিনি।

এছাড়াও তিনি আরও বলেন, এমন কোনো অসহায় মানুষ নেই, যারা আমার মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য না পেয়েছেন। আমি এই এলাকার বেকার-যুবকদের চাকরির সুযোগ করে দিয়েছি এবং মাদকমুক্ত সমাজ গড়ার চেষ্টা করেছি। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমায় নৌকার মনোনয়ন দেন। তা হলে নৌকার বিজয় নিশ্চিত এবং স্মার্ট কিশোরগঞ্জ গড়ে তুলতে সক্ষম হব।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST