1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে পাহাড়ধস ও দেয়ালধসে ৩ জনের মর্মান্তিক মৃত্যু: পানিবন্দি লাখো মানুষ কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আলোচনা সভা জামালপুর ডায়াবেটিস হাসপাতালে অনিয়মের অভিযোগে মানববন্ধন রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকের সচেতনতা এবং নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা জামালপুরে আইনজীবীর চেম্বারে অভিযান: অস্ত্র,গুলিসহ বিদেশি মদ উদ্ধার কুলিয়ারচরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা কটিয়াদীতে শফিকুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন নিকলীতে ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত হ্যাচারির বর্জ্যে পরিবেশ দূষণ, নান্দাইলে দুই মালিককে অর্থদণ্ড জনগণের আস্থা হারানোর আগে
শিরোনাম

রাজশাহীতে অস্ত্র হাতে নৃত্য করা ৭ তরুণ আটক

  • প্রকাশ কাল বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৩৪ বার পড়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহীতে অস্ত্র হাতে নৃত্য করা ৭ তরুণ আটক
রাজশাহীতে অস্ত্র হাতে নৃত্য করে ভাইরাল ৭ তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মালদা কলোনিসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক তরুণেরা হলেন—মো. সোহেল রানা (২১), মো. মনিরুল ইসলাম অপূর্ব (২২), মো. রফিকুল ইসলাম সম্রাট (২১), মো. নাজমুস সাকিব আবির (২১), মো. মোহাইমিনুল শেখ (২০), মো. জিসাদ (২০) ও মো. মারুফ হোসেন (২১)। এঁরা সবাই নগরীর শাহমখদুম থানার বাসিন্দা।

বুধবার দুপুরে শাহ মখদুম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান শাহ মখদুম থানার উপপুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকি। তিনি বলেন, ‘রাজশাহীতে কিশোরগ্যাংয়ের একটি তালিকা করা আছে। এরা এই তালিকার বাইরে। এরা নতুন কিশোরগ্যাং। গতকাল রাতে ভিডিওটি নজরে আসার পর থেকেই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।’

উপপুলিশ কমিশনার বলেন, ‘নৃত্যের সময় তাঁদের কাছে যেসব অস্ত্র দেখা গিয়েছিল, সেসব অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এর আগে মঙ্গলবার রাতে রাজশাহীর রাস্তায় প্রকাশ্যে অস্ত্র হাতে নৃত্যের একটি ভিডিও ভাইরাল হয়। ১৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, চাইনিজ কুড়াল, ধারালো ছুরি ও রামদা হাতে কিশোরগ্যাংয়ের সদস্যরা নাচানাচি করছেন। ঢাকের তালে তালে নাচছেন তাঁরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই কাজ শুরু করে পুলিশ। পরে রাতে অভিযান চালিতে তাঁদের আটক করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST