1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

নিকলীতে ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশ কাল সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়েছে

জয়দেব আচার্য্য নিকলী

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৬ জুলাই রোজ সোমবার সকাল এগারো ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে  নিকলী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) এর আয়োজনে,বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে,৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,  নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে , স্বাগত বক্তব্য রাখেন নিকলী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ মোঃ মহসিন উদ্দিন, এই সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শহীদ উল্লাহ,নিকলী থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, নিকলী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সামাদ, উপজেলা তথ্য সেবা অফিসার তসলিমা ফেরদৌসী মণি,নিকলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আল মামুন,নিকলী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবদুল মান্নান, সাংবাদিক গণ সহ নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ী বৃন্দ,অনুষ্ঠান শেষে বিআরডির আবর্তক ঋণ কর্মসূচির ২০  জন সদস্যের মাঝে ২০ লক্ষ টাকা ও পল্লী প্রগতি কর্মসূচির ১০ জন সদস্যের মাঝে ১০ লক্ষ টাকা ঋণ সহয়তা প্রদান ও গাছের চারা  বিতরন করা হয়, পরিশেষে বৃক্ষ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে অনুষ্ঠানের সভাপতি।।।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST