1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আইকন ও ইকরা ট্রাভেল এন্ড ভিসা কনসাল্টেন্স সেন্টার নামে প্রতারনা ও টর্চার সেলের সন্ধান মদনে মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত (ইউএনও) বেদবতী মিস্ত্রী প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী
শিরোনাম

পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাধ ও রাস্তা কেটে দিলেন ইউপি চেয়ারম্যান

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৪১ বার পড়েছে

নিজস্ব সংবাদদাতা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার সীমান্তবর্তী সিংরইল ইউনিয়নের বাকচান্দা বাজার থেকে কিশোরগঞ্জ সদর উপজেলার সাদুল্লাহচর বাজার ভায়া নীলগঞ্জ প্রধান রাস্তার পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নির্মিত বেড়ী বাধ ও রাস্তা গত মঙ্গলবার (১০ অক্টোবর) লোকজন নিয়ে ভেকু ব্যবহার করে রাস্তা কেটে দিয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার রাশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল। এই গুরুত্বপূর্ন বড় রাস্তা কেটে দেওয়ায় নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নে ও পাশ্ববর্তী ২০/২৫টি গ্রামের মানুষ বাড়ি থেকে বের হয়ে কোথাও যেতে পারছেনা। রাস্তাটি কেটে দেওয়ায় বড় খালের সৃষ্টি হয়েছে এবং যানবাহন ও জনগনের যাতাযায় সম্পূর্ন রূপে বন্ধ রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকার বৃষ্টির পানি নান্দাইল উপজেলায় প্রবেশ করে ফসলী জমি ও মৎস্য খামারের ব্যাপক ক্ষতি সাধন করেন। ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল সেলফোনে জানান, বারইখালী স্লুইস গেইট দিয়ে পানি প্রবাহিত না হওয়ায় আমার এলাকার পানি দ্রুত নিষ্কোষন হওয়ার জন্য আমি রাস্তা ও ভেড়ীবাদ কেটে দিয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান জানান, ভেড়ীবাদ কেটে দেওয়ায় নান্দাইল উপজেলার জনগনের অসুবিধার জন্য তিনি দ্রুত একটি অস্থায়ী পারাপারের ব্যবস্থা গ্রহন করেছেন। কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান সেলফোনে জানান, ঘটনার পরপরেই তিনি ঘটনাস্থলে যান এবং দ্রুত রাস্তাটি ভরাট করে দেবার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বলে এসেছেন। নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ এলাকাবাসীর যাতায়াত এবং পরিবহন চলাচল করার জন্য দ্রুত জায়গাটি ভরাট করার জোরদাবী জানিয়েছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST