1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী কুলিয়ারচরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিকট ছেলে হত্যার বিচার চাইলেন রাসেল মল্লিকের মা হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম পুলিশ লাইন্স হাই স্কুল, কিশোরগঞ্জ এসএসসি ব্যাচ-২০২৬ এর বিদায় সংবর্ধনা মধুপুরে শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত  মধুপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হোসেনপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার চিকিৎসকের ভিজিটিং কার্ডেই তেল! সরিষাবাড়ীতে সিন্ডিকেট বাণিজ্যে স্ত্রীর মামলায় নয় মাসেও গ্রেফতার হয়নি অভিযুক্ত স্বামী কুলিয়ারচরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন

হোসেনপুরে ২.৩৬০ কিলোমিটার খাল খনন উদ্বোধনে এমপি মাজহারুল ইসলাম

  • প্রকাশ কাল রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৮ বার পড়েছে


এসকে শাহীন নবাব
হোসেনপুর (কিশোরগঞ্জ)
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে (১৯ এপ্রিল ২০২৬) কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম এই উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্যা প্রকল্পের নাম সৈয়দপুর হতে লাখুহাটি হয়ে পানান বিল পর্যন্ত খাল খনন। দৈর্ঘ্য: ২.৩৬০ কিলোমিটার।বরাদ্দকৃত টাকা ৭০,৮৫,১৩১ টাকা। অর্থ বছর: ২০২৫-২০২৬।বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মাননীয় প্রধানমন্ত্রী’র নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই খাল খনন প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। বর্ষা মৌসুমে ফসলি জমি ডুবে যেত এবং কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতেন। খাল খনন
উপলক্ষ্যে স্থানীয় আব্দুল আজিজ উচ্চবিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। হোসেনপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাজহারুল ইসলাম বলেন- সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এই খাল খননের ফলে গোবিন্দপুর ইউনিয়নের সৈয়দপুর, লাখুহাটি ও পানান বিল এলাকার প্রায় কয়েক হাজার একর জমির জলাবদ্ধতা নিরসন হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকের মুখে হাসি ফুটবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিজাবে রহমত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, থানা অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম, জেলা বিএনপির কৃষকদলের সভাপতি এ্যাডভোকেট মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো.জহিরুল ইসলাম মবিন, আব্দুল আজিজ উচ্চবিদ্যালয়ে গর্ভনিং বডির সভাপতি মোহাম্মদ খাদেমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, এ্যাডভোকেট মনিরুল হক রাজন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান খান পৌরসভার সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান, জেলা যুব দলের সভাপতি খসরুজ্জামান শরিফ, গোবিন্দ পুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিক, সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে হোসেন পুর উপজেলা শাখা সভাপতি সাংবাদিক এসকে শাহীন নবাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজটি সম্পন্ন হলে এলাকার কৃষি ও সার্বিক আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST