1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

ভৈরবে খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশ কাল শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৮ বার পড়েছে

নিজস্ব প্রতিবেদক

দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আলেম-উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তিসহ খেলাফত মজলিস ষোষিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৪ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করতে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে (২৯ সেপ্টেম্বর) শুক্রবার, বাদ আছর গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ভৈরব দূর্জয় মোড় নুরানি মসজিদ চত্বরে সংগঠনের ভৈরব উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদ।

সংগঠনে ভৈরব উপজেলা শাখার অফিস ও প্রচার সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম রাদিফের পরিচালনায় এতে বক্তব্য রাখেন খেলাফত মজলিস ভৈরব উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা আল আমীন সাদী, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম রিজন, উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি ইকবাল ফারাবী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ শাবীব, উলামা বিষয়ক সম্পাদক মুফতি মতিউর রহমান।

সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ভৈরব পৌর শাখা সভাপতি হাফেজ মাওলানা মাসুদুল হাসান, ভৈরব উপজেলা শাখার সহসভাপতি ডাক্তার মাওলানা আনাস মাহমুদ, ইসলামী ছাত্র মজলিস নেতা তানভীর আহমদ, খেলাফত মজলিস গজারিয়া ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আশেকে এলাহী, মাওলানা জাকারিয়া, মাওলানা আরমান হুসাইন আরিফী, আবুল বাশার, ফাইজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST