1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সুপারের মতবিনিময় তাড়াইলে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ জাল আটক ও প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস নালিতাবাড়ীর কফি চাষে শেরপুরকে ‘কফির জেলা’ করার স্বপ্ন রাষ্ট্র যখন মানুষের জীবনকে সহজ করে “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি, ৩০ হাজার টাকা জরিমানা বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ম্যাকমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে দিনভর দেশীয় সংস্কৃতির উৎসবনাচ-গানে সাংস্কৃতিক অনুষ্ঠান আড়াইবাড়িয়ায় বইছে নির্বাচনী হাওয়া: দোয়া চাইলেন- আব্দুল কাইয়ুম
শিরোনাম

হোসেনপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ২ আহত ৫

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২৫৩ বার পড়েছে

সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর,( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্বশত্রæতার জেরে প্রতিপক্ষের দায়ের কোপে মাহমুদুল হাসান আলমগীর (৩২) ও নাদিরা আক্তার (২২) নামের সহোদর ভাই-বোন খুন হয়েছে। এ সময় একই পরিবারের আহত হয়েছেন আরও ৫ জন। জোড়া খুনের সাথে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে গাছের চারা লাগানোকে কেন্দ্র করে গত বুধবার শামসুদ্দিনের সাথে তার ভাই কাদির ও ভাতিজাদের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে পূর্বপরিকল্পিত ভাবে ঘুম থেকে ডেকে তুলে শামসুদ্দিন ও তার পরিবারের সদস্যের দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে কাদির, ইমরান, আরমান ও এমরান গংরা। এতে ঘটনাস্থলেই মাহমুদুল হাসান আলমগীরের মৃত্যু হয়। গুরুতর আহত নাদিরা (২২), সালমান (২১), সাইমা আক্তার (৪৮),হুমায়ুন কবির (২৮) শামসুদ্দিনকে (৬০) স্থানীয়রা উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নাদিরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই তাৎক্ষনিক ভাবে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেন।

হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু জানান, লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন তিনি ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST