1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শীতের তীব্রতা নয়, আমাদের মানবিকতার উষ্ণতাই হোক আশ্রয় বেলাবো ও শিবপুর প্রতিনিধি মারিয়া আসুন আমরা ঐক্যবদ্ধ হই- প্রধানমন্ত্রী জিনারী ইউনিয়নে চেয়ারম্যান পদ আলোচনায় শিক্ষক এম জুনায়েদ আকন্দ মাস্টার চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ দেবিদ্বারে সড়ক কেটে অবৈধ ড্রেজার, প্রশাসনের নীরবতায় ধ্বংস হচ্ছে কৃষি জমি কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! কুলিয়ারচরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ নবান্নের সোনালি উৎসব, কৃষকের ঘরে কতটুকু হাসি? নারায়ণপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহের উদ্বোধন
শিরোনাম

করিমগঞ্জে ১০ দিনব্যাপী কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়েছে

ইবনে আবদুল্লাহ শাহজাহান

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের করিমগঞ্জে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) করিমগঞ্জ সরকারি কলেজে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

করিমগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা কমান্ড্যান্ট মো. আবদুল আলিম।

উদ্বোধনী বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো. আবদুল আলিম দেশের শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণার্থীদের নিজ নিজ অবস্থান থেকে দেশ ও রাষ্ট্রের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা করিমগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। প্রশিক্ষণের সাফল্য কামনা করে তিনি বলেন, “নারী ও পুরুষ সবাই মিলে একত্রে কাজ করলে সমাজ, দেশ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।”

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মো. ইসরাফিল হোসাইন এবং মহিলা প্রশিক্ষক মমতাজ বেগম। আলোচনা পর্ব শেষে উপস্থিত প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST