1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে দুই শিক্ষার্থীর হিফজ সমাপনী ও দোয়া মাহফিল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং হোসেনপুরে নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি হোসেনপুর পৌরসভার ঢেকিয়া গ্রামের ভাঙা রাস্তা সংস্কারের দাবি কুলিয়ারচরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল; ৪৫ জনের নামে থানায় মামলা বাবা হওয়া জৈবিক, দায়িত্ববান হওয়া মানসিক দাম্পত্যের দায়িত্ববোধেই গড়ে ওঠে দায়িত্বশীল পিতৃত্ব জামালপুরে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ নিকলীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
শিরোনাম

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তথ্যের ব্যাখ্যা

  • প্রকাশ কাল সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়েছে

গত ০৮-১০-২০২৬ ইং তারিখে কিশোরগঞ্জে একদিনে ২৭ টেন্ডারের চুক্তিপত্র, পরদিন বিল শিরোনামে একটি সংবাদ জাতীয় দৈনিক পত্রিকায় এবং ইতিপূর্বে অনলাইন নিউজ পোর্টাল” নতুন সময়”, দৈনিক স্বদেশ পত্রিকা ও স্থানীয় ভাবে লিফলেট আকারে নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ কিশোরগঞ্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ বাণিজ্য এবং পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার যে, অভিযোগ এনে সংবাদ প্রকাশ ও অপপ্রচার চালানো হয়েছে। প্রকাশিত সংবাদের পরপরই আমি নিম্ন স্বাক্ষরকারীর দৃষ্টিগোচর হয়। প্রকৃত পক্ষে সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রকাশিত সংবাদে মডেল মসজিদের ২০২৫-২০২৬ অর্থ বৎসরের ২৭টি টেন্ডার নিয়ে দাবী করা হয়েছে। ২১ জুন/২০২৬ তারিখে টেন্ডার আহবান, ২২ জুন/২০২৬ তারিখে চুক্তিপত্র এবং ২৩ জুন/২০২৬ তারিখে বিল পরিশোধ করা হয়েছে। সরকারী ক্রয় প্রক্রিয়ার সাধারন জ্ঞান সম্পন্ন যে কোনো ব্যক্তিই বুঝবেন যে, মাত্র ৩ দিনে টেন্ডার আহবান থেকে শুরু করে চুক্তি ও বিল পরিশোধ করা সম্পূর্ন অসম্ভব এবং অবান্তর।

২৭টি টেন্ডারের দরপত্র আহবান করা হয়েছিল ১৩ মে/২০২৬ তারিখে। দরপত্র মূল্যায়ন ও সকল প্রক্রিয়া শেষে চুক্তিপত্র সম্পন্ন হয় ০৩ জুন/২০২৬ তারিখে। পরবর্তীতে বিধি মোতাবেক ও স্বচ্ছতা নিশ্চিত করে সরকারী আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম IBAS++ এর মাধ্যমে পরবর্তীতে ২০২৬-২০২৭ অর্থ বৎসরের আগস্ট ২০২৬ এর শেষের দিকে বিল পরিশোধ করা হয়। এসবের স্পষ্ট ডিজিটাল ও দালিলিক প্রমাণক রয়েছে।

ই-জিপি (e-GP) সিস্টেমে অনিয়মের সুযোগ নেই। গণপূর্ত বিভাগের সমস্ত দরপত্র প্রক্রিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী সম্পূর্ণ ই-জিপি (e-GP) সিস্টেমের মাধ্যমে অনলাইনে সম্পন্ন হয়। এখানে কোনো নির্দিষ্ট ঠিকাদারকে ম্যানুয়ালি কাজ পাইয়ে দেওয়া বা স্বজনপ্রীতি করার কোনো সুযোগ কোনো কর্মকর্তার থাকে না। স্বয়ংক্রিয় এই সিস্টেমে কোনো ঠিকাদার প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পেরে অকৃতকার্য (Non-responsive) হলে, তার দায় কোনো ভাবেই নির্বাহী প্রকৌশলী নয়।

সংবাদে ২১ সেপ্টেম্বর/২০২৬ তারিখে ১৪ জন ঠিকাদারের স্বাক্ষর সম্বলিত যে অভিযোগপত্রটি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবরে পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে, সেটিও সম্পূর্ণ ভিত্তিহীন, সাজানো এবং একটি বিশেষ মহলের ব্যক্তিগত স্বার্থ হাসিলের অপচেষ্টা মাত্র।

একটি দায়িত্বশীল সংবাদ ও নিউজ পোর্টালের মাধ্যমের কাছে সংবাদ প্রকাশের পূর্বে তথ্যের সত্যতা যাচাই করা কাম্য ছিল। এ রকম অপপ্রচারের সংবাদ প্রকাশের মাধ্যমে কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন করন ও নির্বাহী প্রকৌশলীর দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার কাজ করার সুনাম নষ্ট করার চেষ্টা করা হয়েছে। আমরা কিশোরগঞ্জ জেলা গণপূর্ত ঠিকাদার সমিতির সমবেত ১৮টি প্রতিষ্ঠানের স্বাক্ষরিত সত্ত্বাধীকারীগনের স্পষ্ট কথা গণপূর্ত বিভাগে বর্তমানে একটি স্বচ্ছ ও নিয়ম কানুনের আওতাভূক্ত পরিবেশ বজায় রয়েছে। কতিপয় মহলের এমন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারন জনগণের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। এমনকি সংবাদদাতাকে অদূর ভবিষ্যতে বস্তুনিষ্ট ও গঠন মূলক সংবাদ প্রকাশের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

(মোঃ জিল্লুর রহমান)

সাধারণ সম্পাদক

কিশোরগঞ্জ জেলা গণপূর্ত ঠিকাদার সমিতির পক্ষে।

কিশোরগঞ্জ, গণপূর্ত বিভাগ

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST