নিজেদের গ্রুপের শক্তি বাড়াতে ফ্যাসিস্টদের দলে ভেড়ানোর পরিণতি এটা নয় তো?— পূর্ব অষ্টগ্রামে বিএনপি কার্যালয় ভাঙচুর! এই ন্যাক্কারজনক ঘটনার জবাব কে দেবে?
দলের ভেতরে যত গ্রুপিং বা মতভেদই থাক না কেন, বিএনপির কোনো ত্যাগী ও প্রকৃত কর্মী কিংবা সমর্থকের পক্ষে নিজ দলীয় কার্যালয়ে হামলা বা ভাঙচুর চালানো কোনোভাবেই সম্ভব নয়। দলীয় কার্যালয় ভাঙচুরের দায় ও জবাব এখন কে দিবেন?
পাশাপাশি, অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদী দল—বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি বিনীত অনুরোধ—সকলেই ধৈর্য, সংযম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চলমান সংকট নিরসনে দায়িত্বশীল ভূমিকা রাখুন।
ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যই আমাদের শক্তি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান প্রত্যাশা করি।
ব্যক্তিগত স্বার্থ পরিহার করে মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগানকে সামনে রাখুন—
”করব কাজ গড়ব দেশ
সবার আগে বাংলাদেশ”।।
—সৈয়দ ফাইয়াজ হাসান বাবু
সাবেক কেন্দ্রীয় ছাত্রদল কর্মী ও সাবেক আহ্বায়ক উপজেলা বিএনপি, বর্তমান সদর ইউপি চেয়ারম্যান
অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।