কুলিয়ারচর প্রতিনিধি : ২৫ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকার সময় কিশোরগঞ্জের কুলিয়ারচরে ” কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুল” র শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা করলেন কিশোরগঞ্জ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী।
কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার আয়োজনে কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ফারজানা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা ব্রাক অর্গানাইজার টিটু রঞ্জন কর, সংস্থা সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,সদস্য বাচ্চু মিয়া ও কিশোর রহমান।
অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী বলেন, প্রতিবন্ধীরা কখনো বোঝা নয়। তারা আমাদেরই একটা অংশ। তাদেরকে উপযুক্ত পরিচর্যা করলে তারাও আলোকিত ভবিষ্যৎ গড়বে।তিনি আরো বলেন, এই প্রতিবন্ধী বাচ্চাদের যার যে সহায়ক উপকরণ চাহিদা আছে আমরা সেগুলো পূরন করার চেষ্টা করবো। এবং যাদের থ্যারাপি ও চিকিৎসা প্রোয়োজন সেগুলো শিঘ্রই ব্যবস্থা করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক নাঈমুজ্জামান নাঈম, আলী হায়দার ও সবুজ মিয়া।
অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী স্কুলের ৫১ জন প্রতিবন্ধীকে শুকনো খাবার( চাল,ডাল,তেল,লবন,চিনি, মসলা) বিতরন করা হয়। অনুষ্ঠানে কুয়েত প্রবাসী আইন উদ্দিন এর পক্ষ থেকে ছাত্র সমন্বয়ক প্রতিনিধি কারিমুল হাসান প্রতিবন্ধী স্কুলে দুইটা সিলিং ফ্যান প্রদান করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার সদস্য পাপিয়া সুলতানা পলাশী।