1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আটলান্টিকের অন্ধকারে যে আলো: বিমান কেন রাতের আকাশে পাড়ি দেয় মধুপুরে জৈব কৃষি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​চারঘাটে ২০০ বোতল ফেয়ার ডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা নলিতা (পাট) থেকে নালিতাবাড়ী, চাষ মাত্র ৩ হেক্টরে হোসেনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শেরপুরে সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গফরগাঁও সরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে কর্মঘণ্টায় প্রাইভেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যুক্ত থাকার অভিযোগ কলম আর রাজপথের এক অন্যরকম অভিযাত্রী: বহুমুখী প্রতিভার অধিকারী মোঃ সারোয়ার হোসেনের জন্মদিনের গল্প
শিরোনাম

শেরপুরে সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

  • প্রকাশ কাল বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়েছে

রুবেল মিয়া, শেরপুর থেকে:

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কসমেটিকস পরিবহনে ব্যবহৃত একটি পাওয়ার টিলারের ট্রলিও জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গজনী সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গজনী সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাইপথে আনা বিভিন্ন ধরনের কসমেটিকসসহ একটি পাওয়ার টিলারের ট্রলি জব্দ করা হয়।

তিনি জানান, জব্দ করা কসমেটিকস ও ট্রলির আনুমানিক মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির অধিনায়ক বলেন, শেরপুর সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST