1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নওগাঁ বিএমইউজে জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ৩০০ ফিটের ‘মাদকসম্রাট’ হৃদয়ের কাণ্ডে ক্ষুব্ধ দর্শনার্থীরা দক্ষিণ গফরগাঁও উপজেলা লংগাইর ইউনিয়ন বিএনপি সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩ স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত ভাঙা ঘরে গবেষণা, সেন্টুর উদ্ভাবিত ২৫ জাতের ধান চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত শেরপুর সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক দেলোয়ার আবারও শ্রেষ্ঠত্বের পরিচয় দিলেন
শিরোনাম

লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬৮ জন বাংলাদেশি নাগরিককে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের UZ222 ফ্লাইটযোগে ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ১০:০০ ঘটিকায় ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। প্রত্যাবাসিত অভিবাসীরা ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক অবস্থায় ছিলেন।
উল্লেখ্য, অনিয়মিত উপায়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে বিদেশে যাওয়ার প্রচেষ্টা প্রায়ই অভিবাসীদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে। এ ধরনের যাত্রায় অনেকেই প্রাণ হারান, নিখোঁজ হন, মানবপাচারকারীদের হাতে জিম্মি হন অথবা বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক হন। পরবর্তীতে আটক অভিবাসীদের দীর্ঘ সময় ধরে ডিটেনশন সেন্টারে অমানবিক ও দুর্বিষহ পরিবেশে অবস্থান করতে হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস সকলকে দালাল ও মানবপাচারকারীদের মিথ্যা প্রলোভন ও অপপ্রচারে বিভ্রান্ত হয়ে অনিয়মিত পথে বিদেশ গমনের চেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান৷

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST