1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সুপারের মতবিনিময় তাড়াইলে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ জাল আটক ও প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস নালিতাবাড়ীর কফি চাষে শেরপুরকে ‘কফির জেলা’ করার স্বপ্ন রাষ্ট্র যখন মানুষের জীবনকে সহজ করে “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি, ৩০ হাজার টাকা জরিমানা বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ম্যাকমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে দিনভর দেশীয় সংস্কৃতির উৎসবনাচ-গানে সাংস্কৃতিক অনুষ্ঠান আড়াইবাড়িয়ায় বইছে নির্বাচনী হাওয়া: দোয়া চাইলেন- আব্দুল কাইয়ুম
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার পড়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ শাখায় এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহ-সভাপতি আলহাজ্ব মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, আম্বিয়া খাতুন প্রমুখ। প্রশিক্ষণে এনডিডি (নিউরোডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ) বিষয়ে মৌলিক ধারণা, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পরিচর্যা, বিকাশ ও তাদের জন্য প্রয়োজনীয় সহায়ক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হবে। আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের যথাযথ শিক্ষা, পরিচর্যা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করছেন।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST