1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হোসেনপুরে সুরাটি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার ৮৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতা সাংবাদিক মো: সৈয়দ হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ ভারতে মুসলিম নির্যাতন প্রতিবাদে হেফাজতে ইসলামের প্রতিবাদ -বিক্ষোভ মিছিল গাছায় কিশোর গ্যাংয়ের চার সদস্যসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার ঢামেকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ সম্বোধনের প্রতিবাদে হোসেনপুরে মানববন্ধন বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ   প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টস মার্শাল আর্ট (জুডো) প্রতিযোগিতাদের মধ্যে পুরস্কার বিতরণ প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে কিছু কথা কালের নতুন সংবাদ এর সম্পাদকের জন্মদিন আজ
শিরোনাম

লিবিয়া থেকে ফের ১৭৪ জনকে দেশে প্রেরন

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৯ বার পড়েছে

ওয়াসিম কামাল লিবিয়া।।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় ০৬ মে ২০২৬ তারিখে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের UZ222 ফ্লাইটযোগে আজ ০৭ মে ২০২৬ তারিখে সকাল ০৫:৩০ ঘটিকায় ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তাদের মধ্যে ১৩ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। প্রত্যাবাসিত অভিবাসীদের তালিকা নিচে সংযুক্ত করা হলো।
উল্লেখ্য, সম্প্রতি দূতাবাসের একটি প্রতিনিধি দল বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে। পরিদর্শনকালে প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টারে ৬৯৪ জন এবং তাজুরা ডিটেনশন সেন্টারে ২০১ জন বাংলাদেশি নাগরিকের অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে দূতাবাস হতে তাদের পরিচয় যাচাই-বাছাই সম্পন্ন করে পর্যায়ক্রমে দেশে প্রত্যাবাসনের উদ্যোগ গ্রহণ করা হয়। এই প্রক্রিয়ায় স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং আইওএম-এর সার্বিক সহযোগিতায় উল্লেখিত ১৭৪ জনকে প্রাথমিক পর্যায়ে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে। এছাড়া, আগামী ১৮ মে ২০২৬ তারিখে গানফুদা ডিটেনশন সেন্টার থেকে এবং ২৪ মে ২০২৬ তারিখে তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও মোট ৩৫০ জন বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST