1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মিঠামইনে পিকআপের ধাক্কায় নিহত-৩ দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে পোস্ট”এরকম অপরাধ কে না করে আমিও করি” লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই
শিরোনাম

হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে

  • প্রকাশ কাল শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পড়েছে

ডেস্ক রিপোর্ট

যুদ্ধবিরতির বাকি সময় পর্যন্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে উন্মুক্ত থাকবে।

শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আব্বাস আরাঘচি এই ঘোষণা দিয়েছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ঘনিষ্ঠ বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আব্বাস আব্বাস আরাঘচি বলেন, লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালির মধ্য দিয়ে সব বাণিজ্যিক জাহাজকে নির্ধারিত সমন্বিত রুটে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এই সিদ্ধান্ত ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে নেওয়া হয়েছে এবং আপাতত যুদ্ধবিরতির সময় পর্যন্ত এটি কার্যকর থাকবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, তাই এই ঘোষণা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

পারমাণবিক অস্ত্র তৈরি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সম্ভাবনা রয়েছে বলে জেনেভাতে আলোচনা চলা অবস্থায় ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায়। দীর্ঘ ৩৯ দিন যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় ৭ এপ্রিল দুই সপ্তাহের পারস্পরিক যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প।

১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে উভয় পক্ষের মধ্যে আলোচনা হলেও দীর্ঘমেয়াদি সমাধানে কোনো সমঝোতা হয়নি। মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যৌথবাহিনীর হামলায় ২০৭৬ নিহত হয়েছেন এবং আহত হয়েছে ২৬ হাজারের বেশি মানুষ। একই দিনে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST