নিজস্ব প্রতিবেদক :
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ – ১ ( কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর ) আসনে স্বতন্ত্র প্রার্থী মোরগ এবং বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের চলছে তুমুল লড়াই | ধানের শীষ প্রতীক নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রেজাউল করিম খান ( চুন্নু ) লড়ছেন মোরগ মার্কা প্রতীক নিয়ে | স্বতন্ত্র মোরগ আর বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে চলছে ভোটের তুমুল লড়াই | দলমত নির্বিশেষে স্বতন্ত্র প্রার্থীর মোরগ মার্কা প্রতীকে এক হয়েছেন এ আসনের বেশিরভাগ বীরমুক্তিযোদ্ধারা | তারা সোমবার সদর উপজেলার যশোদল ইউনিয়নের নধার গ্রামে মোরগ মার্কা প্রতীকের জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে | বীর মুক্তিযোদ্ধারা বলছেন , আমরা কিশোরগঞ্জ ১ আসনে একজন সৎ এবং যোগ্য প্রার্থী বেছে নিব | যিনি সন্ত্রাস , দুর্নীতি এবং টেন্ডারবাজি ও চাঁদাবাজি দমনে কাজ করবেন এবং আমাদেরকে একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ উপহার দিবেন এটাই প্রত্যাশা | বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন , যশোদল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজরুল ইসলাম , যশোদল ইউনিয়ন কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান , সদর থানা কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাশিদ , জেলা কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস ও বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা ও যশোদল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রুকুন উদ্দিন | এ সময় সাথে বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও উপস্থিত ছিলেন |