1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মিঠামইনে পিকআপের ধাক্কায় নিহত-৩ দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে পোস্ট”এরকম অপরাধ কে না করে আমিও করি” লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই
শিরোনাম

তাড়াইল জাতীয় পার্টির ৮ নেতা বিএনপিতে যোগদান

  • প্রকাশ কাল বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৭ বার পড়েছে

আমিনুল ইসলাম রিপন:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় জাতীয় পার্টির রাজনীতিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। জাতীয় পার্টির ৮ জন প্রভাবশালী নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
বুধবার(২৮জানুয়ারি)বুধবার (করিমগঞ্জ–
তাড়াইল) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তাদের যোগদান সম্পন্ন হয়।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির জনপ্রিয় নেতা ও দুইবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূইয়া শাহীন, তাড়াইল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম খান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক ছয়জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও অনেক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
নেতারা জানান, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে তারা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এই যোগদান তাড়াইল উপজেলার রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে এবং বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST