1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মিঠামইনে পিকআপের ধাক্কায় নিহত-৩ দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে পোস্ট”এরকম অপরাধ কে না করে আমিও করি” লিবিয়া থেকে আরও ১৭০ জন বাংলাদেশিকে প্রেরন আরাফার মিম্বরে যে কণ্ঠ প্রতিধ্বনিত হবে বর্তমান সরকারের প্রচেষ্টায় আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাচ্ছে পিছিয়ে পড়া বাংলাদেশ কুলিয়ারচরে হুজুরের বিরুদ্ধে শিশুকে ধর্ষনের অভিযোগ মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান কিশোরগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন পালিত ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি নিকলীতে মানববন্ধন রাজারহাটে সরকারি খাদ্য গুদামে ধান সরবরাহে কৃষক বাছাই
শিরোনাম

চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশ কাল বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়েছে

নিজস্ব সংবাদদাতা:
কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী চৌদ্দশত উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতাহার আলী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল্লাহ আল হারুন শামীম এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাজহারুল আলম ভূঞা সঞ্চালনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রিফাত। গীতাপাঠ করেন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ইশিতা রবি দাস। পরে জাতীয় সংগীত পরিবেশন করেন মনি, সালমা, বৃষ্টি ও তাদের দল।

দশম শ্রেণীর শিক্ষার্থী এনামুলের মশাল দৌড়ের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

ক্রীড়া শপথ পাঠ করেন দশম শ্রেণীর শিক্ষার্থী ইশরাত জাহান ইভা। প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক বিবি হাওয়া। তাকে সহযোগিতা করেন গণিত শিক্ষক আনোয়ার হোসাইন। আপ্যায়নের দায়িত্বে ছিলেন সহকারী শিক্ষক নোমান বাদশা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের সার্বিক তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।

প্রতিযোগীতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST