1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

লাখাইয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ; নিহত ১, আহত ২৫

  • প্রকাশ কাল শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়েছে


পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বালি গ্রামের দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হিরাজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লাখাই উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফরিদপুর গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিনের পক্ষের সাথে কিশোরগঞ্জ জেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের বালি গ্রামের আলাল মেম্বার পক্ষের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল ৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলে এই রণক্ষেত্র।

সংঘর্ষে ফরিদপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে ও শাহাবুদ্দিন মেম্বারের আপন ভাই হিরাজ মিয়া (৪৫) নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় নূর ইসলাম (৪০) ও ধলাই মিয়াকে (৬০) আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের আরও প্রায় ২০-২৫ জন আহত হয়েছেন।

নিহত হিরাজ মিয়া ৫ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল ময়নাতদন্ত শেষে রাত এশার নামাজের পর নিহতের জানাজা ও দাফন সম্পন্ন হয়।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দাফন সম্পন্ন হয়েছে।

পুলিশ আরও জানায়, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST