1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পুলিশ সুপারের মতবিনিময় তাড়াইলে মৎস্য অধিদপ্তরের অভিযানে নিষিদ্ধ জাল আটক ও প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস নালিতাবাড়ীর কফি চাষে শেরপুরকে ‘কফির জেলা’ করার স্বপ্ন রাষ্ট্র যখন মানুষের জীবনকে সহজ করে “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কটিয়াদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি, ৩০ হাজার টাকা জরিমানা বাজিতপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড ম্যাকমাস্টার ইংলিশ মিডিয়াম স্কুলে দিনভর দেশীয় সংস্কৃতির উৎসবনাচ-গানে সাংস্কৃতিক অনুষ্ঠান আড়াইবাড়িয়ায় বইছে নির্বাচনী হাওয়া: দোয়া চাইলেন- আব্দুল কাইয়ুম
শিরোনাম

কেজিএফ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জে পাট ও কেনাফ বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

  • প্রকাশ কাল শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়েছে

রিতু আক্তার :

কেজিএফ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জে পাট ও কেনাফ বীজ উৎপাদন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

কেজিএফ প্রকল্পের অধীনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), কিশোরগঞ্জ-এর ব্যবস্থাপনায় অদ্য ২২ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে সদর, কিশোরগঞ্জে পাট ও কেনাফ বীজ উৎপাদন প্রযুক্তি বিষয়ক চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে চাষীদের পাট ও কেনাফ বীজ উৎপাদন, রোগ ও পোকা-মাকড় দমন পদ্ধতি, বীজ সংগ্রহ, মাড়াই, শুকানো এবং সংরক্ষণ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া করিমগঞ্জের কিরাটনে কেনাফ বীজ উৎপাদনকারী চাষীদের পরীক্ষণ প্লটে মাঠ দিবস-এর আয়োজন করা হয়, যেখানে মাঠ পর্যায়ে আধুনিক বীজ উৎপাদন কৌশল প্রদর্শন করা হয়। উক্ত প্রশিক্ষণ ও মাঠ দিবসে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. নাথুরাম সরকার, নির্বাহী পরিচালক, কেজিএফ এবং ড. মোঃ মনোয়ার করিম খান, সিনিয়র স্পেশালিস্ট, কেজিএফ, ঢাকা। বিষয় বিশেষজ্ঞ হিসেবে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. একেএম শাহাদাৎ হোসেন, সিএসও; ড. মোহাম্মদ আশরাফুল আলম, পিএসও এবং ড. মোঃ বাবুল হোসেন, পিএসও ও কেজিএফ প্রকল্পের পিআই, বিজেআরআই। সমাবেশে বক্তারা বলেন, পাট ও কেনাফ বীজ উৎপাদনে কৃষকদের আরও উৎসাহিত করতে হবে, যাতে স্থানীয়ভাবে উৎপাদিত বীজ ব্যবহার করে আঁশ উৎপাদন করা যায়। এভাবে আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব জমিতে উৎপাদিত বীজ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST