1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল হোসেনপুরে ব্র্যাকের বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণে -তথ্য প্রতিমন্ত্রী মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলিং ভেঙ্গে রেললাইনের ওপর ট্রাক কুড়িগ্রামের সাথে ঢাকাগামী ট্রেনচলাচল বন্ধ যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান জনগণের ঐক্যই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি জহির স্যারের অন্যরকম ঈদ আয়োজন কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধ, পুত্রের হাতে প্রাণ গেল বাবার সোহেল রানা হত্যার অভিযোগে আদালতে মামলা ​কটিয়াদীতে ‘স্বপ্নদর্শী যুব ও প্রবাসী সমাজকল্যাণ রক্তদান সংঘ’ এর নতুন কমিটি গঠন তাড়াইলে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবকদের অভিযোগ দাখিল

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী জনসাধারনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা

  • প্রকাশ কাল বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়েছে

মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট প্রতিনিধি:

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ ও দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সরকারের নির্দেশনা মোতাবেক বেসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদান করে আসছে। পাশাপাশি সীমান্ত এলাকার জনসাধারণকে বিভিন্ন সময়ে নানারকম সাহায্য সহযোগিতা করে থাকে। এরই অংশ হিসেবে সম্প্রতি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) হবিগঞ্জ জেলার তেলিয়াপাড়া সীমান্ত এলাকায় জনসাধারণের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

সূত্র মতে, গত ১২ নভেম্বর ২০২৫ তারিখ হবিগঞ্জ ৫৫ বিজিবির অধীনস্থ তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এর উপস্থিতিতে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে তেলিয়াপাড়া চা-বাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং হবিগঞ্জ বিজিবির মেডিক্যাল অফিসার ডাঃ অরন্ধতী মোদক এর নেতৃত্বে একটি মেডিক্যাল টিম স্থানীয়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন । এ উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০ জন সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান এবং পাশাপাশি স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনের পাশাপাশি সীমান্ত এলাকার সাধারণ মানুষের কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে এলে দেশে অপরাধমুক্ত ও উন্নত সমাজ গঠনে সহায়ক হতে পারে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST