1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নকলায় দুই বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা ৫০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নায়েব হেলালের আশ্রয়ে নবীনগরে সরকারি জমি ও কৃষিজমি ভরাট, সিন্ডিকেটে বিএনপি নেতা দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ উপলক্ষে সিআরএ’র শুভেচ্ছা কুড়িগ্রামের কন্ঠ শিল্পী খন্দকার সম্রাটকে ভাওয়াইয়া মহারাজ পদকে ভূষিত এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ হোসেনপুর প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ
শিরোনাম

ময়মনসিংহ-৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন

  • প্রকাশ কাল মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৪৭৬ বার পড়েছে

‎আতাউর রহমান বাচ্চু
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
‎‎ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতা মেজর জেনারেল (অব.) আনোয়ারুল মোমেন সোমবার(২০ অক্টোবর) দুপুরে নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। সভার শুরুতেই তিনি বলেন, “ আজ আপনাদের সঙ্গে মন খুলে, খোলামেলা আলাপ করতে চাই।”
‎‎বিএনপির এই নেতা বলেন, “আমাকে কেউ ‘স্যার’ ডেকে দূরে সরিয়ে রাখবেন না। আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। রাজনীতি করতে এসেছি জনগণের পাশে থেকে, তাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে। আমার কাছে রাজনীতি মানে সেবা ক্ষমতার প্রতিযোগিতা নয়।”
‎‎তিনি আরও বলেন, “আমার জীবনের দীর্ঘ সময় সেনাবাহিনীতে কাটিয়েছি দেশের জন্য। এখন অবসর জীবনে নান্দাইলবাসীর কল্যাণে কিছু করতে চাই। আমি রাজনীতিতে এসেছি মানুষের মুখে হাসি ফোটানোর আশায়। জনগণের বিশ্বাস, ভালোবাসা আর সহযোগিতাই আমার সবচেয়ে বড় পুঁজি।

‎আনোয়ারুল মোমেন বলেন, নান্দাইলের সম্ভাবনা সীমাহীন। এই অঞ্চলের মানুষ পরিশ্রমী, শিক্ষিত এবং উদ্যমী। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো সব ক্ষেত্রেই উন্নতির সুযোগ রয়েছে। আমি চাই, রাজনৈতিক বিভাজন ভুলে সবাই মিলে নান্দাইলের সার্বিক উন্নয়নে কাজ করতে।
‎‎তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সমাজের দর্পণ। আপনাদের লেখনি সমাজকে বদলে দিতে পারে। আমি চাই আপনারা সত্য ও ন্যায়ের পক্ষে লিখবেন, জনগণের সমস্যাগুলো তুলে ধরবেন। ইতিবাচক সাংবাদিকতা সমাজকে সচেতন ও অগ্রসর করে তোলে।”
‎‎বিএনপির এই মনোনয়ন প্রার্থী আরও বলেন, “আমি নান্দাইলের সন্তান, এই মাটিতেই জন্মেছি। এখানকার মানুষের সুখ-দুঃখ আমার নিজের মতোই অনুভব করি। তাই রাজনীতিকে পেশা নয়, বরং দায়িত্ব হিসেবে নিয়েছি। আমি চাই সবাই আমাকে একজন সাধারণ মানুষ হিসেবেই দেখুক।মানুষের পাশে থেকে কাজ করতে চাই।
‎‎তিনি বলেন, “যদি দল ও জনগণ সুযোগ দেয়, তাহলে আমি নান্দাইলকে একটি আধুনিক ও স্বনির্ভর উপজেলা হিসেবে গড়ে তুলব। উন্নয়ন হবে শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানে সমান গুরুত্ব দিয়ে। আমি চাই নান্দাইল হোক শান্তি, ঐক্য ও উন্নয়নের প্রতীক।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST