1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পিডিবিতে ভূতুড়ে রিডিং ও ট্যারিফ জালিয়াতি: অনুসন্ধানে ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ২ সন্তানকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ পারভীনের লিবিয়া থেকে ১৬৮ জনকে দেশে পেরন কুলিয়ারচরে গ্রেফতারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১দিনব্যাপী কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান লুট হওয়া সরকারি অস্ত্র উদ্ধারে তথ্য দিলে পুরস্কার-অধিনায়ক র‍্যাব-৭ রাস্তা বনায়ন কর্মসূচির অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত বেপরোয়া গাড়িচালকদের হর্নে অতিষ্ঠ তাড়াইলবাসী কুড়িগ্রাম বিসিআইসি বাফার গুদাম পরিদর্শন
শিরোনাম

কিশোরগঞ্জে জামায়াতের স্বারকলিপি প্রদান

  • প্রকাশ কাল রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পড়েছে

বিশেষ প্রতিনিধি

সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও তার ওপর গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।

রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা শহরের বটতলা মোড় থেকে একটি মিছিল বের করে জামায়াত। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ফৌজিয়া খানের কাছে স্মারকলিপি পেশ করেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০১ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক আলী ভূঁইয়া, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, জেলা শিবির সভাপতি হাসান আল মামুনসহ জেলা জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

স্মারকলিপি প্রদান শেষে জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার আর জনগণের ভোটাধিকার আজ প্রশ্নের মুখে। আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে, কেউ ভয় দেখাবে না, কেউ জোর করে ফল নির্ধারণ করবে না। এজন্য আমরা সরকার ঘোষিত নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও তার ওপর গণভোট আয়োজনসহ আমাদের ৫ দফা দাবি জানিয়েছি।

এই দাবিগুলো শুধু জামায়াতের নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের ন্যায্য দাবি। কারণ, জনগণের মতামত ও অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। সরকারের উচিত হবে জনগণের এই দাবি মেনে নিয়ে দেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST