1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহে প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং বিষয়ে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ‘কিশোরগঞ্জের ফজা পাগলাকে থামান’—তাড়াইলে এনসিপির সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী উলিপুরে ২৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ মেনোপজ: নারীর জীবনের নতুন অধ্যায়—পরিবর্তনকে গ্রহণ করেই সুন্দর হোক আগামীর পথচলা আওয়ামী লীগকে অর্থায়নের অভিযোগে আইনি ব্যবস্থার দাবি এনসিপির নিকলীতে জন সচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার
শিরোনাম

মিঠামইনে লাঠির আঘাতে চাচা শশুর নিহত

  • প্রকাশ কাল শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ বার পড়েছে

মোক্তার হোসেন গোলাপ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্ৰামে আজ ( ৩ অক্টোবর) শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জেরে মক্তু মিয়া ( ৬০) নামক এক ব্যক্তি কে একই পরিবারের ছোট ভাই মফিজের মেয়ের জামাই সোহেল মিয়ার (২৮) এর লাঠির আঘাতে চাচা শশুর খুন হয়েছে। ঘটনার পর এলাকাবাসী তাৎক্ষণিক মক্তু মিয়া কে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণের করেছেন । অন্যদিকে ঘটনা স্থলে মিঠামইন থানার এস,আই রিয়াজ সহ সঙ্গীয় পুলিশ পরিদর্শন করেছেন।
জানা যায়, নিহত মক্তু মিয়া খলাপাড়া গ্ৰামের মৃত আব্দুল মালেকের পুত্র। তারা ৩ ভাই মস্তুু মিয়া, মক্তু মিয়া, মফিজ মিয়া, নিহত মক্তু ভাইদের মধ্যে দ্বিতীয়। ঘটনার দিন পারিবারিক কলহের কারণে ছোট ভাই মফিজ এর মেয়ের ঘর জামাই সোহেল মিয়া ও শাশুড়ি জায়েদা বেগম একত্রে মক্তু মিয়ার উপর ঝাপিয়ে পড়ে। এসময় প্রতক্ষ্যদর্শীর মতে , জামাই সোহেল চাচা শশুর মক্তু মিয়া কে লাঠি ও ইট দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মফিজ এর পরিবারের লোকজন গ্রাম থেকে পালিয়ে গেছে । জামাই সোহেল একই ইউনিয়নের ভরা গ্ৰামের আসির মিয়ার পুত্র। সে ও পলাতক রয়েছে । মিঠামইন থানার ওসি আলমগীর কবির জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ প্রেরণ করা হয়েছে । । আসামীর গ্ৰেফতারের চেষ্টা চলছ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST