1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মূল্য নির্ধারণের অধিকার কার হাতে? অন্যের চোখে অসুন্দর, নিজের সত্তায় অনন্য রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা এড়াতে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের পথসভা রূপগঞ্জের ব্যবসায়ী শাহীন মালুম এবং সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মালুমের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা বানোয়াট উদ্দেশ্যমূলক অপপ্রচারের অভিযোগ নওগাঁ বিএমইউজে জেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ৩০০ ফিটের ‘মাদকসম্রাট’ হৃদয়ের কাণ্ডে ক্ষুব্ধ দর্শনার্থীরা দক্ষিণ গফরগাঁও উপজেলা লংগাইর ইউনিয়ন বিএনপি সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩ স্মৃতি ও ঐতিহ্যের অনন্য সংগ্রহশালা: বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর পরম যত্নে বাঁচিয়ে রাখা অতীত ভাঙা ঘরে গবেষণা, সেন্টুর উদ্ভাবিত ২৫ জাতের ধান চট্টগ্রামে ডবলমুরিং থানায় ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ছোরা-কিরিচ উদ্ধার
শিরোনাম

উৎসব মুখর পরিবেশে শেষ হল শারদীয় দূর্গোৎসব

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পড়েছে

ফারজানা আক্তার, প্রতিনিধি কুলিয়ারচর : ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পুজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু হয়ে আজ ২ অক্টোবর প্রতিমা বিসর্জনে শেষ হল। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় এবারের দুর্গোৎসবে ৩৪টি পূজামণ্ডপে মহা আড়ম্বরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শারদীয় দুর্গোৎসব শেষ হল।
শান্তিপূর্ণ ভাবে দূর্গোৎসব পালনে উপজেলা প্রশাসনের তৎপর ভূমিকা ছিল।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অসামান্য অবদান রেখেছে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদানে।
শান্তির বাণী শোনাতে প্রতি বছর শারদীয় উৎসবে স্বর্গালোক থেকে মর্ত্যে আসেন দুর্গতিনাশিনী মহামায়া মা দুর্গা।
ভক্তদের ডাকে সাড়া দিয়ে এক বছর পর পর দূর্গা মা আসেন। অধর্মের বিনাশ, অসুরদের বধ আর সাধুদের রক্ষা করে ধর্ম প্রতিষ্ঠার জন্য দুর্গাতিনাশিনী দেবী দুর্গা প্রতি বছর ভক্তদের মাঝে আবির্ভূত হন। দুর্গোৎসবকে ঘিরে উপজেলার সকলের মধ্যে ছিল আনন্দের হাওয়া।
সনাতম ধর্মাবলম্বীদের এই আনন্দকে ভাগাভাগি করতে উপজেলার মন্ডপগুলো
পরিদর্শন করেন জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম, জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার, সহকারী কমিশনার ( ভূমি) মেফতাহুল হাসান সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বর্গ। উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিগণ ছিলেন তৎপর।
পূজা উদযাপনকে আনন্দময় করে তুলতে বিভিন্ন দপ্তর সক্রিয় ভাবে কাজ করেছে এবং তাদের উদ্দ্যোগ ছিল লক্ষনীয়।

থানার অফিসার ইনচার্জ মো: হেলাল উদ্দিন জানান,আমার আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর ছিল। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের সমস্ত কার্যক্রম শেষ করতে পেরেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসিন খন্দকার জানান, সকল কর্মকর্তা ও কর্মচারিদের নিয়ে আমরা সমন্বয় আলোচনা করেছি।আগামিকাল সকাল ৮ টা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যগণ দায়িত্বরত স্ব স্ব মন্ডপে অবস্থান করবে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST