1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন কুড়িগ্রামের মোবাইল কোর্ট পরিচাল
শিরোনাম
মদনে চুরির ঘটনা কেন্দ্র করে সংঘর্ষে নারী ও পুরুষসহ আহত ২৯ প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী সফরের ভেন্যু ও উন্মুক্ত জলাশয় পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী খরা ও আগাম বন্যা তাড়াইলে পাটের লক্ষ্যমাত্রা ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক জামালপুরে বন্যায় দেবে যাওয়া সেতু হাইড্রোলিক প্রযুক্তিতে পুনরুদ্ধার ভৈরব পিডিবির সাবেক নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি দায়ে চাকরি হারালেন সালাহ উদ্দিন ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা  কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত কটিয়াদীতে নিরীহ পরিবারের জমি দখলের অভিযোগ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএ’র মানববন্ধন

কিশোরগঞ্জে এনসিপির লোক ভেবে সাংবাদিকের উপর হামলা

  • প্রকাশ কাল সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র জনতার সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন দৈনিক সময় কণ্ঠস্বর পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাব্বির হোসেন (২৭)।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে ভুক্তভোগী সাংবাদিক সাব্বির হোসেন কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি হামলাকারী হাসিবুল হোসেন শান্তসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে সাংবাদিক সাব্বির হাসপাতালের ভেতরে চলমান আন্দোলনের সংবাদ সংগ্রহ করতে অবস্থান করছিলেন। দুপুর ১টার দিকে কয়েকজন শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়ার সময় হঠাৎ হামলা চালায় বিবাদী হাসিবুল হোসেন শান্ত (৩০) ও তার সহযোগী ৩-৪ জন। প্রথমে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং জোর দাবি তোলে— “আগে আমাদের বক্তব্য নিতে হবে।” সাংবাদিক সাব্বির তখন শান্তভাবে অনুরোধ করে বলেন— “ভাই, একটু চুপ করেন, আমি এদের সাক্ষাৎকার নিচ্ছি। এরপর আপনাদেরও নিব। অতিরিক্ত নয়েজ আসছে।” এ কথা বলার পরপরই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে। হাসিবুল ও তার সহযোগীরা সাব্বিরের শার্টের কলার ধরে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এতে সাংবাদিকের নাক-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় এবং ঠোঁট কেটে রক্তক্ষরণ হয়। পরে আশপাশে থাকা আন্দোলনরত ছাত্ররা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

পরবর্তীতে অভিযুক্ত হাসিবুল হোসেন শান্ত স্বীকার করে জানান, সাংবাদিককে না চিনতে পেরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি বলেন—
“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির বিগত কমিটিতে কিছু অবিপ্লবী যুক্ত হয়েছিল। আমি ভেবেছিলাম সাব্বির তাদের লোক। তাই ভুলবশত এমন ঘটনা ঘটেছে। তিনি যে গণমাধ্যম কর্মী, সেটা আমি বুঝতে পারিনি।”

ঘটনার সময় উপস্থিত ছিলেন বিলুপ্ত ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন। তিনি সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে যেকোনো পরিস্থিতিতে তার পাশে থাকার আশ্বাস দেন।

হামলার শিকার সাংবাদিক সাব্বির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি সকাল থেকে কাজ করছিলাম, আন্দোলন সুন্দরভাবে চলছিল। হঠাৎ তারা কেন আমার উপর হামলা করল বুঝতে পারিনি। আমি মারাত্মক জখম হয়েছি, ঠোঁট কেটে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। সাংবাদিকদের যদি ন্যূনতম নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কিভাবে কাজ করব?”

ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা জানান, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহে নিরাপত্তাহীনতা দিন দিন বেড়ে যাচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, সাংবাদিকদের উপর এমন হামলার ঘটনা নতুন নয়। সারাদেশে সম্প্রতি একাধিক হামলার ঘটনা ঘটেছে। এমনকি কয়েকদিন আগে গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক তুহিন নিহত হওয়ার ঘটনাও এখনো মানুষের মনে তাজা।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST