1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিদায় সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত সহকারী শিক্ষক রফিক আহম্মদ সোবহানী ৯/১১: টুইন টাওয়ার ভেঙেছিল, বিশ্ব অর্থনীতির নির্ভরতাও বদলে দিয়েছিল পুলিশ লাইন্স হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আ.লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ কামালের ডেপুটেশন ঘিরে প্রশ্ন কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ​আইডিইবি ভবনে ‘দ্য ডেইলি বাংলাদেশ ডায়রি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান বঙ্গভবনে রাষ্ট্রপতি ও জেলা পরিষদ প্রশাসকদের সাক্ষাৎ: স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ হোসেনপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ কিশোরগঞ্জ পিডিবিতে বহুমুখী দুর্নীতি: ভূতুড়ে রিডিংয়ের পর ট্যারিফ জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য
শিরোনাম

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে হাওর অঞ্চলে বিক্ষোভ

  • প্রকাশ কাল সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৫৪ বার পড়েছে

মোক্তার হোসেন গোলাপ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে জামায়াতে ইসলাম ও এনসিপির পক্ষ থেকে ছড়ানো মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে হাওর অঞ্চলের মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল মিটিং অব্যাহত রয়েছে।

‎‎সোমবার ,২৫ অগাস্ট মিঠামইন উপজেলার সদরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠিত প্রতিবাদ সভার নেতৃত্ব দেন মিঠামনই উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। অষ্টগ্রাম উপজেলার হ্যালিপেড মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি অষ্টগ্রাম বড় বাজার প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা ভবনের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

‎‎বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নিজামুল হক নজরুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন। ফজলুর রহমানের নিজ উপজেলা ইটনাতে প্রতিবাদের ঝড় উঠেছে।

‎‎ স্থানীয় বিএনপি’র নেতা গণ বলেন, “অ্যাডভোকেট ফজলুর রহমান একজন সৎ, নির্ভীক ও আদর্শবান রাজনীতিক। জামায়াত ও এনসিপির একটি চক্র পরিকল্পিতভাবে তাঁর রাজনৈতিক অবস্থানকে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কিন্তু তাদের এই মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটনা অতীতের মতো এবারও ব্যর্থ হবে।”

‎‎তারা আরও বলেন, “গণতন্ত্রের পক্ষে লড়াইরত একজন পরীক্ষিত রাজনীতিবিদের বিরুদ্ধে অপচেষ্টা চালিয়ে লাভ হবে না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।”

‎‎বিক্ষোভে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।  বিক্ষোভ সমাবেশ শেষে নেতৃবৃন্দ ফজলুর রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST