1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কটিয়াদীতে ক্রিকেট ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর পুকুরে যুবকের মরদেহ, আটক ১ তাড়াইলে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার রংপুর বিভাগীয় কমিশনারের কুড়িগ্রাম জেলা পরিদর্শন ​গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কটিয়াদীতে সিসা কারখানা চালুর প্রতিবাদে মহাসড়ক আগুন ,ভোগান্তিতে সাধারণ মানুষ তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক সাব-স্টেশনে কারিগরি ত্রুটি: শোলাকিয়া, খরমপট্টি ও ঈশা খাঁ রোড লাইনে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন জন্মদিন: ক্যালেন্ডারের তারিখ নয়, জীবনের আয়না
শিরোনাম

“আমায় যেও ভুলে”

  • প্রকাশ কাল বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পড়েছে

প্রভাষক সাবরীন সুলতানা

কোথাও যদি আমি হারিয়ে যাই গো কোনোদিন,
যেও ভুলে, সখা আমায় যেও ভুলে।
তুমি কি জানো, আমি সেই দিন,
নিশ্চয়ই শোধ করে যাবো তোমার সকল ঋণ।

যে ঋণে, ঋণী তুমি করেছো কত শত অবহেলায়,
জীবনের সকল সুখের ইতি টেনেছি তাই এই অবেলায়।
স্মৃতির মালা গেঁথো নাকো জীবন নামের ঝড়া ফুলে,
তাই তো বলি সে বেলায় যেও ভুলে,
সখা, আমায় যেও ভুলে।

রাখবো লিখে, জীবন খাতার শেষ পাতায়,
তোমার মনের সব মধুর মিতালী,
আকাশ ভরা তারায় তারায় গড়বো গানের গীতালি।
সারা রাতের আলোক ছোঁয়ায় দুয়ার খানি খুলে,
আমার অপেক্ষায় না থেকে যেও ভুলে,
সখা, আমায় যেও ভুলে।

কোথাও যদি আমি হারিয়ে যাই চিরতরে,
বুক পাঁজরে গেঁথে রেখো স্মৃতি করে।
তাই তো বলি, যেও ভুলে,
সখা, আমায় যেও ভুলে।
যে কোনো মায়ার ছলে, কেবল মায়ার ছলে,
যেও ভুলে, সখা আমায় যেও ভুলে।

কবির ৯৯তম কবিতায় :

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST